রংপুর অফিস: দেশীয় তামাক শিল্প ও প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় চার দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে তামাক চাষী, ব্যবসায়ী ও বিড়ি শ্রমিকরা। রবিবার বেলা ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।
দাবি গুলো হলো- দেশীয় তামাক চাষী ও শিল্পের সুরক্ষা প্রদান, তামাকের নায্য মূল্য ব্যতিরেকে বিদেশি বহুজাতিক কোম্পানীর নিকট তামাক বিক্রি বন্ধ, তামাক চাষীদের স্বার্থে বিড়ির শুল্ক ১৮ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা এবং তামাক চাষীদের উপর থেকে বহুজাতিক কোম্পানীর আগ্রাসন বন্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। ফলে তামাক চাষ করে আমাদের সংসার চালাতে হয়। এই তামাক ব্যবহৃত হয় বিড়ি শিল্পে। বৃহত্তর রংপুরের প্রায় ২০০ টি বিড়ি কারখানা আছে। কিন্তু ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ষড়যন্ত্রে দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প আজ ধ্বংসের মুখে। তাদের ষড়যন্ত্রে বিড়ি শিল্পে মাত্রাতিক্ত করারোপের ফলে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিড়ি কারখানা বন্ধ হওয়ায় চাষীরা উৎপাদিত তামাক বিক্রয় করতে পারছে না। ফলে তামাক চাষীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে। তাই দেশীয় তামাক চাষী ও শিল্পের সুরক্ষা প্রদান করার জোর দাবি জানাচ্ছি। একইসাথে তামাক চাষী ও বিড়ি শিল্প রক্ষার্থে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করতে হবে।
বক্তরা আরো বলেন, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি নীল চাষীদের ন্যায় তামাক চাষীদের জিম্মি করে রেখেছে। তারা অবহেলিত তামাক চাষীদের সামান্য অর্থ দাদন দিয়ে তাদের কাছে কম মূল্যে তামাক বিক্রি করতে বাধ্য করায়। চাষীরা বিদেশী টোব্যাকো কোম্পানীর কাছে জিম্মি হয়ে উৎপাদিত তামাকের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তামাকের নায্য মূল্য ব্যতিরেকে বহুজাতিক কোম্পানীর নিকট তামাক বিক্রি বন্ধ করা হবে। তামাকের নায্য মূল্য ও চাষীদের উপর থেকে বহুজাতিক কোম্পানীর আগ্রাসন বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমনিরহাট তামাক চাষী, ব্যবসায়ী ও বিড়ি শ্রমিক ইউনিয়নের আহবায়ক জামিল আক্তার। মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সদস্য আমিন উদ্দিন বিএসসি, সহ-সভাপতি নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য লুৎফর রহমান, শ্রমিক নেতা প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments