কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাাচনে বিজয়ী প্রার্থীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে আসার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করেছে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকরা। সোমবার সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে সিক্স লেনে এ ঘটনা ঘটে। আহতরা হলো বশির চৌকিদার, মিজানুর রহমান মিজু মাষ্টার, শিপন চৌকিদার, ইদ্রিস প্যাদা, সোহেল, আতিক,মিজানুর। এদেরমধ্যে মুমুর্ষ অবস্থায় বশির চৌকিদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যদেরকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামীলীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময় ওই বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌছলে ঈগল প্রতীকের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে তার জখম হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে হামলাকরীদের সাথে নির্বাচন ছাড়াও পূর্বশত্রুতার রেশ ছিল বলে স্থানীয়রা জানান।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.মিনহাজ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, বসিরের শরীরের বিভিন্ন স্থানে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বরিশাল রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এঘটনায় এখনো অভিযোগ পাইনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স ...
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
সব মন্তব্য
No Comments