স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবি স্বর্ণের (পিউর গোল্ড) দাম বৃদ্ধির কারণে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংস্থার স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ্ধান্ত হয়, যা আজ বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী (স্মারক নং বাজুস/বিজ্ঞপ্তি/০২৮/১৪০০/২০২৬), গ্রাম প্রতি ভ্যাটসহ নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে— ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ২০,৩৫০ টাকা, ২১ ক্যারেট ১৯,৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১৬,৬৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১৩,৬৩০ টাকা। একইভাবে প্রতি গ্রাম রৌপ্যের ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে— ২২ ক্যারেট ৪৪০ টাকা, ২১ ক্যারেট ৪২৫ টাকা, ১৮ ক্যারেট ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ২৭৫ টাকা।
গ্রাম হিসেবে প্রকাশিত এই দামকে ভরিতে রূপান্তর করলে (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়ায়— ২২ ক্যারেট প্রায় ২,৩৭,৩৬২ টাকা, ২১ ক্যারেট প্রায় ২,২৬,৬৯০ টাকা, ১৮ ক্যারেট প্রায় ১,৯৪,৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রায় ১,৫৮,৯৮০ টাকা। রৌপ্যের ক্ষেত্রে ভরিপ্রতি দাম দাঁড়ায়— ২২ ক্যারেট প্রায় ৫,১৩২ টাকা, ২১ ক্যারেট ৪,৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪,২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য প্রায় ৩,২০৮ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি ও ভ্যাটযুক্ত বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাটযুক্ত খাদ্য গ্রাহকের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পার্শ্ব খাদ দিয়ে অলংকারের চূড়ান্ত বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।সংগঠনের প্রেসিডেন্ট এন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ ...
সব মন্তব্য
No Comments