ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে সামগ্রিক দক্ষতা ও সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে চলমান বিভিন্ন প্রশিক্ষণের অংশ হিসেবে আজ “Training on Capacity Building on Research: Fundamentals of Research Methodology” শীর্ষক তিনদিনব্যাপি প্রশিক্ষণ আজ সংসদ সচিবালয়ে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২০(বিশ) জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহায়তায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে, এম আব্দুস সালাম। উদ্বোধনকালে তিনি বলেন, Research Methodology ট্রেনিং একটি অনন্য ও অত্যাবশ্যকীয় বিষয়। এর মাধ্যমে স্মার্ট, বুদ্ধিমান এবং সুদক্ষ অফিসার তৈরী করা সম্ভব। গবেষণাকর্মে সরকারের অনেক বিনিয়োগ রয়েছে। তাই এর উপর গুরুত্বরোপ করতে হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা লাভ করবে।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ সচিবালয়কে সম্পূর্ণভাবে ই-পার্লামেন্টে রুপান্তরিত করার চলমান প্রক্রিয়ায় মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর দূরদর্শী, প্রাজ্ঞ ও কার্যকরী পরিকল্পনা এবং নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জাতীয় সংসদ সচিবালয়ের ফাইন্যান্স, প্ল্যানিং এন্ড পাবলিক রিলেশন্স অনুবিভাগ প্রধান এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন টিমের প্রধান অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়াল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সরকারের তিনটি বিভাগের মধ্যে জাতীয় সংসদ খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে জাতীয় সংসদ সচিবালয়ের ধারাবাহিক অর্জনও অনেক। জাতীয় সংসদের এই অর্জনকে বিশ্লেষন করে ভবিষ্যৎ কর্মপন্থার দিকে এগিয়ে যেতে হবে এবং দক্ষ জনবল সৃষ্টি করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মার্গা পিটারসন ও কিশোর আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে প ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করেছে।অনুমোদিত প্রস্তাবনা ...
সব মন্তব্য
No Comments