স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রবিবার ১৯ জুলাই সকাল ৮টা থেকে সোমবার ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১০১ জন রোগী। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জনের। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৭ হাজার ৫৩২ জন।
মৃত্যুর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সন্দেহজনক হামে ৩ জন এবং সুনামগঞ্জ জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৯৮ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জ্বর, সর্দি-কাশির সাথে শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন সন্দেহজনক হাম রোগী এবং ১ জন নিশ্চিত হাম রোগী ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্ট ...
স্টাফ রিপোর্টার: ১৭ জুলাই সকাল ৮:০০ টা থেকে ১৮ জুলাই সকাল ৮:০০ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই সকাল ৮টা থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন ...
সব মন্তব্য
No Comments