স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। আগামী এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ১৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তাকে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তার কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
কূটনৈতিক সূত্র জানায়, দিল্লি মিশনে প্রেস উইংয়ের দায়িত্বে থাকা এই পদটি দুই দেশের গণমাধ্যম, জনকূটনীতি ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্কের নানা ইস্যু— সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, পানি বণ্টন, নিরাপত্তা সহযোগিতা ও জনযোগাযোগ— নিয়ে আলোচনার মধ্যে প্রেস মিনিস্টার পদে নতুন নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে নয়াদিল্লি ও লন্ডন মিশনে প্রেস মিনিস্টার পদে যথাক্রমে ফয়সাল মাহমুদ ও আকবর হোসেন মজুমদারকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এছাড়া ওয়াশিংটন ডিসি মিশনেও প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক গোলাম মোর্তোজাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে রিয়াজ হামিদুল্লাহ নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এরপর থেকে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানো হচ্ছে। নতুন প্রেস মিনিস্টারের নিয়োগকে সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস ...
সব মন্তব্য
No Comments