স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে জনগণের যে আকাঙ্ক্ষা তা পূরণে অঙ্গীকারবদ্ধ। অনেকেই বলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে? গত ৪০ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছে বিএনপি। এদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।আবারও দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে ক্ষমতায় বসাবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, জুলাই আগস্ট এর আন্দোলনের একমাত্র দাবি ছিল শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্রের ডানা মেলে ধরা হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের মধ্য থেকেও সুনির্দিষ্ট কোন দিন তারিখ বলা হচ্ছে না।
তিনি বলেন, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ছাত্র জনতাকে হত্যা করেছে। যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে। তাদের বিচার চলছে। পরবর্তী সময়ে নির্বাচিত যে সরকার আসবে তারাও তাদের বিচার করবে। তাই এই বিচার কার্যক্রম নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নেই।
তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এবং কৃষকদলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাঈমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোঃ রহমতুল্লাহ, কৃষকদলের সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহীম, তাতী দলের ড. কাজী মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, পল্টন থানা বিএনপির ফিরোজ আলম পাটোয়ারী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসন্ন নির্বাচনী ম্যানিফেস্টোতে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য আলাদা করে পরিকল্পনা রাখা হয়েছে। শ্রমিক, কৃষক, দিনমজুর ...
স্টাফ রিপোর্টার: প্রবাসে দলকে আরও সুসংগঠিত করতে এবং দলের কাণ্ডারি ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'উত্ ...
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনীর আয়োজন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের এই শ ...
সব মন্তব্য
No Comments