দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলার আসামীকে গ্রেফতার করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আল্লারদর্গা বাজারে কাঠের গুড়ি ফেলে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, নামের সাথে মিল থাকায় প্রকৃত বা মুল আসামীকে গ্রেফতার না করে ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দৌলতপুর থানা পুলিশ। সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নুরা মন্ডলের ছেলে। দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার প্রকৃত বা মুল আসামী একই গ্রামের নুর ইসলামের ছেলে আসাদ। মুল আসামী আসাদ ২০০৭ সালের ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন এবং বর্তমানে সে মিরপুর উপজেলার নয়মাইল কাচারী এলাকায় বসবাস করছেন। তাকে গ্রেফতার না করে নামের সাথে মিল থাকায় শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদকে গ্রেফতার কার হয়েছে। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। সড়ক অবরোধ কালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
খবর পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতাদের সাথে আলোচনায় বসে ভুল বুঝাবুঝির অবসান হলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, শ্রমিক নেতাদের সাথে কথা বলে সড়ক অবরোধ স্বাভাবিক করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments