২৪ ঘণ্টায় সারাদেশে ১ লক্ষ ৮৩ হাজার ৬১২ জনের ভ্যাকসিন গ্রহণ

প্রকাশ : 18 Jul 2021
২৪ ঘণ্টায় সারাদেশে ১ লক্ষ ৮৩ হাজার ৬১২ জনের ভ্যাকসিন গ্রহণ

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লক্ষ ৮৩ হাজার ৬১২ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ১ লাখ ৮২ হাজার ৬৪৫ জন । এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৯৬৭ জন।

সিনোফার্মের প্রথম ডোজ ভ্যাকসিন ১ লাখ ৩৬ হাজার ৪২১ জনে গ্রহণ করেছে। এনিয়ে সিনোফার্মের ভ্যাকসিন প্রথম ডোজ মোট ৯ লাখ ১৯ হাজার ৭৬৭ জন। আজ দ্বিতীয় ডোজ নিয়েছে ২৮৯ জন। দ্বিতীয় ডোজ মোট নিয়েছে ২ হাজার ৫৮৬ জন।

ফাইজারের প্রথম ডোজ নিয়েছে ৭৮০ জন। মোট নিয়েছে ৫০ হাজার ৯২ জন।

অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নিয়েছে ৬৭৮ জন। প্রথম ডোজ মোট নিয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন।দ্বিতীয় ডোজ মোট নিয়েছে ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

মডার্নার ভ্যাকসিন নিয়েছে ৪৬ হাজার ৪৪৪ জন। এ পর্যন্ত মোট নিয়েছে ২ লাখ ৫ হাজার ৯০৩ জন।

উল্লেখ্য, ১৮ জুলাই বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ১ কোটি ৮ লাখ ২ হাজার ৬৪৮ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সম্পর্কিত খবর

;