ডেস্ক রিপোর্ট: ভীষণ আত্মকেন্দ্রিক এই সমজে কেউ যখন নিজের কথা না ভেবে অন্যের জন্য জীবন উৎসর্গ করে তখন এই ঘুনে ধরা সমাজ কি তার মূল্য চুকাবে নাকি ‘আগাছা’ বলে তাকে খারিজ করে দেবে! এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে প্লাস মিডিয়ার প্রযোজনা এবং বর্ণনাথ-এর পরিচালনায় নির্মিত নাটক ‘আগাছা’। নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ।
একটি সরলরৈখিক এবং ইগোলেস চরিত্রে মাসুদ (শামীম হাসান) নিজেকে উজার করে দিয়েছেন। শামীম তার নিজস্বতাকে ভেঙে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছে এই নাটকে। দারুণ এক করুণ ও আবেগময় পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে তিনি নিজেকে আবারও একজন গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করলেন। সঙ্গে সামান্তাও মোহমুগ্ধ অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন।
আবহমান এই গ্রাম-বাংলার সমাজ বাস্তবতায় মাসুদ একটি ‘আগাছা’, সমাজ এবং পরিবারে যে একটি মূল্যহীন চরিত্র, একান্ত ব্যক্তিগত জীবনেও। সাত বছর ধরে যাকে প্রাণাধিক ভালোবাসে সেও সুযোগে অবমূল্যায়ণ করে।
অন্যদিকে, পরিবারে ভাই-ভাবির কাছে যার কোন অস্তিত্বই নেই। অথচ এই মানুষটাই সময়ের উল্টো পিঠের দৃষ্টিকোণ! অন্যের জন্য নিজেকে উজার করে দিলেও প্রাপ্তিতে নাই কোন এতটুকু সহানুভূতি। সমাজের মাপকাঠি এবং মাসুদের নিজস্ব আয়না দর্শকদের ভাবনায় ফেলে দেবে এই নাটক।
এ প্রসঙ্গে শামীম বলেন, ‘আমাদের সমাজের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। অনেক দিন পর দারুণ একটি গল্পে কাজ করেছি। গল্পে বার্তা আছে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’
নাট্যকার জায়েদ জুলহাসের রচনা এবং বর্ণনাথের পরিচালনায় ‘আগাছা’ নামের নাটকটি সম্প্রতি প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments