বরিশাল অফিস: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এদেশে কেউ গৃহহীন থাকবে না। গৃহহীনদের তালিকা করে পর্যায় ক্রমে তাদের বাসস্থান তৈরী করে দেবার কাজ অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে তার কন্যা এ দেশের অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার অসহায় মানুষদের বাড়ি ঘর নির্মাণ করে দিচ্ছে।
আজ সোমবার বরিশাল নগরীর বান্দ রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। গ্রাম হচ্ছে শহর। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। শহরের সকল সুবিধা পৌছে যাচ্ছে প্রতিটি গ্রামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে চলেছে। তিনি বেঁচে থাকতে একটা মানুষও না খেয়ে থাকবে না। এসময় বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায় পরিবাবের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,বরিশাল সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃজাহিদ হোসেন সহ বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
ডেস্ক রিপোর্ট: পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন এবং সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অ ...
স্টাফ রিপোর্টার: সংসদে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ এবং অধিকার রক্ষায় প্রতিটি আইনই পুনরায় পর্যালোচনা করা দরকার। ডিজিটাল রাইটস এশ ...
বিশেষ প্রতিনিধি: সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ‘নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল সোমবার রাত আটটায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদে ...
শহীদ পরিবারের সদস্যদের জামায়াত করা ডবল অপরাধ ॥ ফজলুর রহমান
আমার পরিচয়ে চ্যালেঞ্জ করা গুরুতর অপরাধ ॥ বিরোধীদলীয় নেতা
বেশি ইতিহাস চর্চা করতে গেলে ব্যতয় হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী
সামান ...
সব মন্তব্য
No Comments