সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫-২০টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা নৌকা। উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী নবীনাবাদ গ্রাম নামক স্থানে জিঞ্জিরাম নদী পারাপারে এখনও একমাত্র ভরসা নৌকা। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ১৫-২০টি গ্রামের হাজার হাজার মানুষ। এছাড়াও ডাংধরা ইউনিয়নের পাথরেরচর কুমারেরচর বাঘারচর মুকিরচর গ্রামের জনসাধারণ পারাপার হয়ে আসছে।
১০ অক্টোবর সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে ৩২ কিলোমিটার দূরে চরআমখাওয়া ও ডাংধরা দুই ইউনিয়নের নবীনাবাদ,কবিরপুর, সিলেটপাড়া, মাদারচর, চেংটিমারী, চরমাদার, হরিপুর, মাস্টারপাড়া, গোয়ালকান্দা গ্রামসহ দুই ইউনিয়নের ১৫-২০টি গ্রামের আনুমানিক ২৫ হাজার মানুষের নৌকাই একমাত্র ভরসা। যোগাযোগ ব্যবস্থার আধুনিক যুগে এসেও স্বাধীনতার ৫০ বছর পার হলেও ছোট জিঞ্জিরাম নদীর ওপর দিয়ে পারাপারের জন্য দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী নবীনাবাদ নামক স্থানে নদীর ওপর আজও কোন সেতু হয়নি। যানবাহন চলাচলের সরাসরি কোন পথ না থাকায় স্থানীয় কৃষকরা, তাদের উৎপাদিত ধানসহ কৃষিপণ্য সামগ্রী সহজভাবে বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় কৃষক মান্নান ও হাকিম জানান, ৫ মণ ধান বাজারে আনতে গাড়ি ও নৌকা ভাড়া ১৭০ টাকা লাগে। অথচ সেতু হলে খরচ হবে ১৫-২৫ টাকা।
স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সাত্তার সরকার বলেন, স্বাধীনতার পূর্ব থেকে এখানে নৌ- খেয়া ঘাট চলছে এবং নিশ্চিত ১০০ বছর পার হয়েছে।
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শরীর চর্চা শিক্ষক আশরাফ হোসেন জানান, আমরা যুগ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে নদী পারাপার হয়ে আসছি। বছরের পর বছর কৃষিপণ্যের ন্যায্য মূল্যসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তোফায়েল আহম্মেদ জানান,ওই জায়গায় যে রাস্তাটি আছে সেটির আইডি নম্বর আছে কিনা দেখতে হবে এবং ওই জায়গাটি সম্পর্কে যে ভালো বলতে পারবে, এমন একজন ব্যক্তি কার্যালয়ে আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক উপভোগ করতে পরিবারসহ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাট ...
স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজে কাটবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড় ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
সব মন্তব্য
No Comments