স্টাফ রিপোর্টার: রাজধানী ডেমরায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্লাটফর্ম ‘নেক্সান ড্রিম’-এর নতুন অফিস।
শুক্রবার রাজধানীর ডেমরার স্টাফ কোয়াটার হাজী গফুর মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তালায় এ নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ও বিভিন্ন জেলার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমরা এলাকার ফরচুন টিমের পরিচালক মোঃ মকিম উদ্দিন,ডেমরা অঞ্চল সুপারভাইজার ইন্দ্রজিৎ সূত্রধর, সিলেট অঞ্চলের ব্যবস্থাপক মোঃ সুমন, ডেমরা অঞ্চলের ব্যবস্থাপক নাজমুল মৃধা, মোঃ আবু বক্কর, সিলেট অঞ্চলের নেক্সন কর্মী শোভন তালুকদার ,শাহীদ তালুকদারসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, নেক্সন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যা অ্যাপস ডাউনলোড ও বিজ্ঞাপন শেয়ার ভিত্তিক অনলাইন প্লাটফর্ম। যে প্লাটফর্মে কাজ করে বেকারত্ব দূর হবে। নেক্সান ড্রিম দেশের বেকার যুবসমাজের মাঝে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। ডিজিটাল এ প্লাটফর্মটি আর্থিক স্বাবলম্ভিতা অর্জনের জন্য কার্যকরী উদ্যোগ হিসেবে কাজ করবে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সান ড্রিম’ মূলত প্রমোশনাল মার্কেটিং ও রেফারেল ভিত্তিক একটি ডিজিটাল প্লাটফর্ম। ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড, বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ এবং অন্যদের যুক্ত করার মাধ্যমে আয় করতে পারেন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বেকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং প্রযুক্তি-নির্ভর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা উদ্যোক্তাদের সনদ বিতরণ করা হয় ও দুআ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments