ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকয় অবস্থানরত গভীর নিন্মচাপটি সামান্য উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দূর্বল হয়ে নিন্মচাপে পরিণত হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন পূর্বমধ্য প্রদেশে অবস্থান করছে। এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ দূর্বল হতে পারে। মৌসুমী
বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, মধ্য প্রদেশ, নিন্মচাপের কেন্দ্রস্থল, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রীয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলেন, খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আরও বলা হয়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামীকাল (১১ সেপ্টেম্বর ) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ভারী (৪৪-৮৮মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি. মি. বা তারও বেশী) বৃষ্টি হতে পারে।
অতি ভারী বৃষ্টির কারনে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৬%
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৪৪ মিনিটে । আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ০৭ মিনিটে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
সব মন্তব্য
No Comments