স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার অভিযোগকে ঘিরে তীব্র আলোচনা ও সমালোচনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারত সফরে গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন — এ তথ্য নিশ্চিত হওয়ার পরই তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
ঘটনাটি সামনে আসার পর জাতীয় সংসদে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান। গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। তার দাবি, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও তথ্য উপদেষ্টাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তথ্য উপদেষ্টা দেশে ফিরে এসেছেন। তিনি জানতে চান, এ ক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতা কী এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ৩০০ বিধিতে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার নয়; এ বিষয়ে নোটিশ দেওয়া হলে তা বিবেচনা করা হবে।
ভারতের ব্যাখ্যার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সার্ক ভিসা ও ব্যক্তিগত পাসপোর্টে ভ্রমণ করলেও একজন উপদেষ্টা পর্যায়ের ব্যক্তিকে বিমানবন্দরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের ঘটনা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। যদিও ভারত দাবি করছে, এটি নিছকই ইমিগ্রেশনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ ছিল এবং তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভব ...
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
সব মন্তব্য
No Comments