ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলাশয়ে অবৈধভাবে বালু ভরাট করায় মানববন্ধন ও প্রতিবাদ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরন এলাকার স্থানীয় শতাধিক এলাকাবাসী এই মানববন্ধন করেন। মাবনবন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম ও উম্মেদ গংসহ এলাকার কিছু ভূমিদস্যু রেল লাইনের জলাশয়ের জায়গা লিজ নেওয়ার কথা বলে প্রকাশ্যেই ভেকু মেশিন দিয়ে বালু ফেলে ভরাট করছেনে। এতে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা আরও জানান, সরকারি রেলওয়ের জায়গা লিজ নেওয়ার নাম করে ভূমিদস্যুরা যেন জলাশয় ভরাট করতে না পারে। সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করেন তারা। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য বেলাল মিয়া, আমেনা বেগমসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম বড় হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও উম্মেদ হাসান অভিভাবক সদস্য। রেলের জলাশয়ের ৩৮ শতক জায়গা মৎস্য লিজ এনেছেন হোসেন মিয়া। এছাড়া হোসেন মিয়া, আব্দুল্লাহ আল বাকি বিল্লাহ, আওয়াল মিয়া, সাবেক ইউপি সদস্য সালাম মিয়া, দেলোয়ার হোসেন, শাহনূর ইসলাম ও হানিফ মিয়া রেলের কাছ থেকে সাড়ে শতক জায়গা বানিজ্যিক লিজ এনেছেন। কিন্তু তাদের জায়গা আশিকুল ও উম্মেদ দখলে নিয়েছেন। হোসেন মিয়ার লিজ নেওয়া জলাশয়ের জায়গায় বালু ফেলে ভরাট করছেন আশিকুল ও উম্মেদ। তবে অভিযোগ অস্বীকার করে উম্মেদ হাসান বলেন, জলাশয়ের জায়গাটি আমরা মাদ্রাসার নামে রেলওয়ের কাছ থেকে বানিজ্যিক লিজ এনেছি। জায়গাটি বালু ফেলে ভরাটের জন্য রেলওয়ের কানুনগো আমাদের মৌখিক নির্দেশ দিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments