রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে গাজাসহ দু'জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪আগষ্ট) বিকেলে তাদের আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা শিরিষ রবি দাস (৫৫) ও একই গ্রামের মৃত গেদারাম রবি দাসের পূত্র সুবল রবি দাস (৩৮)। আটকৃত ২ জনের কাছ থেকে পলিথিনের প্যাকেট ভর্তি সাড়ে ৪ কেজি গাজাসহ তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয়। এসময় গাজা বিক্রির ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার স্থানীয় লোকজনের অভিযোগ, আটককৃতরা দীর্ঘদিন ধরে নানা কৌশলে গাজার ব্যবসা পরিচলনা করছে।
থানার উপ-পরিদর্শক মো.মহিন উদ্দিন বলেন, গাজা আটকের ঘটনায় রোববার সন্ধ্যায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দু'জনকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments