নাটোর প্রতিনিধি : ইন্টারনেট ব্যাহত হওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সকল ব্যর্থতার দায় তাঁর।
জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন পলক। আজ শুক্রবার সিংড়ায় পলকের নিজ বাসভবনে এই মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পলক বলেন, ‘শেখ হাসিনা আমাকে তিনবার সংসদে নিয়েছেন। আমাকে চলনবিল থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার যে দায়, আমার যে ব্যর্থতা, সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে জননেত্রী শেখ হাসিনা যদি কোনো শাস্তি অথবা আমাকে যেকোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নেব।’
পলক বলেন, আমাদের দেশে ৫ কোটি ছাত্রছাত্রী রয়েছেন। আমাদের যদি কোনো ভুল হয় , অপরাধ হয়, তাহলে সে ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। দয়া করে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। শেখ হাসিনা যদি নিরাপদ না থাকে, তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুলত্রুটি হয়ে থাকে তাহলে আমি করজোড়ে, প্রকাশ্যে তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া—এই সকল কিছুর দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি।
পলক বলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে এই ব্যর্থতা আমারও। আমার নির্বাচনী এলাকার ৮৫ হাজার ছাত্রছাত্রী তারা রাজপথে না নামলেও তারা সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত দিচ্ছে, আবেগ-অনুভূতি প্রকাশ করছে। সরকারের প্রতি আমাদের প্রতি তাদের মনোভাব প্রকাশ করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে একটি সন্দেহজনক বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সেখান থেকে বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এব ...
সব মন্তব্য
No Comments