ডেস্ক রিপোর্ট: মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ।যা অস্থায়ীভাবে দমকায় (২৫-৩০) কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ % ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৫৯ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৬ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ (আজ সকাল ০৬ টা পর্যন্ত) ফেনী ৯৯ মি. মি.। এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ৩৫ ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা ফেনী ২৪ ।
শহীদ পরিবারের সদস্যদের জামায়াত করা ডবল অপরাধ ॥ ফজলুর রহমান
আমার পরিচয়ে চ্যালেঞ্জ করা গুরুতর অপরাধ ॥ বিরোধীদলীয় নেতা
বেশি ইতিহাস চর্চা করতে গেলে ব্যতয় হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী
সামান ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বর্তমান পাঁচ হাজার থেকে দশ হাজারে উন্নীত ক ...
রাজশাহী অফিস: দেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে ইউরেনিয়াম সংযোজনের মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারের চূ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে এক বিদেশি নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম শামীম সালিম কাশিম বলে জানা গেছে। তাকে পিটিয়ে হত্যার অ ...
সব মন্তব্য
No Comments