জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনাজপুর জেলাস্থ শিক্ষার্থীদের নিয়ে গঠিত দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষিত হয়েছে।
নতুন কমিটিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. ফিরোজ সরকার সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এরশাদ আলী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে।
শুক্রবার ২ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।
নবমনোনিত সাধারণ সম্পাদক এরশাদ আলী বলেন, জাবিতে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সার্বিক উন্নতি নিয়ে কাজ করার পাশাপাশি আমাদের শেকড় নিয়ে কাজ করতে চাই। আমাদের জন্মভূমির সাধারণ মানুষের উন্নতি ও বিকাশে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড.সুকল্যাণ কুমার কুন্ডু, সি.এস.সি বিভাগের অধ্যাপক ড. আবু সায়েদ মো. মোস্তাফিজুর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুল আনাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবু সায়েফ মো.মুন্তাকিমুল বারি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব নুসরাত রহমান, চারুকলা বিভাগের প্রভাষক জনাব অসীম চন্দ্র রায়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments