মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী:রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গতবারের চেয়ে কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।
বুধবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,এবছর শতভাগ পাস করেছে ৩১টি কলেজের শিক্ষার্থী। শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৯টি। এবার পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার দশমিক শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীরো এগিয়ে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন,গত বছরের ৬ নভেম্বর থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ২৫ জন। পরীক্ষায় ৬৮ হাজার ৩৬ জন ছাত্র এবং ৬০ হাজার ৯৮৯ জন ছাত্রী অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৬ জন। মানবিকে ৮০ হাজার ৯৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ৩৮৭ শিক্ষার্থী পরীক্ষা দেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments