জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজনেস ও কমিউনিকেশনস ক্লাব ফোরাম অফ ইন্ট্রাপ্রিনারশিপ অ্যান্ড বিজনেসের (এফইবি-জেইউ) নতুন কমিটি ঘোষণা হয়েছে।
শুক্রবার (০২ জুন) বিকালে আগামী এক বছরের জন্য সংগঠনটির ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাজিয়া মাহজাবিন অরিনকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শোয়ায়েব ইউলাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে রায়হান ফেরদৌস রুব্বি, ইরফান উল কিবরিয়া ও মোহাম্মদ রাফি রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তানজিয়া মেহনাজ, আরিফা সুলতানা রিতু ও ফাতেমা তুজ জাহরা, কোষাধ্যক্ষ পদে সাবিকুন নাহার কাজল এবং কাউন্সিল সদস্য পদে একা রানী রায়, ইফাত আমিন, রুবাইয়াত ওমর যীশু ও প্রিয়া সাহা।
এছাড়া কমিটির সহ-কোষাধ্যক্ষ পদে আফ্রিদা তাহাসিন, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন পদে মো. জাওয়াদ বিন কালাম, হেড অফ অপারেশনস পদে মো. শারতাজ আরেফিন খান, হেড অফ কমিউনিকেশনস পদে রাওশান তাসনীম ও হেড অফ প্রোমোশন পদে তানজিনা আক্তার মনোনীত হয়েছেন।
এদিকে কার্যকরী সদস্যদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন জান্নাতুন নেসা অদিতা, আসিফ ইকবাল ও রিমা আক্তার, অপারেশনসে রয়েছেন তুহিন আহমেদ শান্ত, মেশান শিকদার ও কাজী মো: নাঈম, কমিউনিকেশনসে রয়েছেন মাহিদুল হাসান তাহসিন, শারমিন শান্তা ও মরিয়ম আক্তার লামিয়া এবং প্রোমোশনে রয়েছেন সিলমুন আক্তার নিপুন ও যুক্ত মনন।
উল্লেখ্য, ২০১৪ সালে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্পোরেট দুনিয়ায় শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করে। এর প্রেক্ষিতে সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন সেমিনার, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও বিজনেস কম্পিটিশন আয়োজন করেছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments