পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত মোতালেব এর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ওসি তদন্ত গত ৪ এপ্রিল দুপুর ১১:৫৯ মিনিটে তার সরকারি whatsapp নাম্বার থেকে সাংবাদিক রাজীব আলীকে হুমকি দিয়ে বলেন,তোর বিরুদ্ধে মামলা আছে। তোকে থানায় ধরে নিয়ে এসে মেরে ফেলবো।
তার এই হুমকি প্রদানের ঘটনায় সাংবাদিক ও তার পরিবারের মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।
সোমবার (৫ মে) সাংবাদিকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা সরকার আর এমপি কমিশনার এর কাছে ঘটনার বিচার চেয়ে একটি অভিযোগপত্র দায়ের করেছেন।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, তার ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী তার ছেলেকে চেনে না। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। মামলাটি তদন্তের জন্য বোয়ালিয়ার থানার ওসি তদন্ত whatsapp নাম্বারে তার ছেলেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেয়।
মাসুদ রানা অভিযোগপত্রে আরও বলেন, কারও দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই হুমকি প্রদান করেছেন।
এ বিষয়ে ওসি তদন্ত মোতালেবের সাথে যোগাযোগ করলে তিনি হুমকি প্রদানের কথা অস্বীকার করলেও whatsapp এ কল করার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে আরএমপি মিডিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে যোগাযোগ চেষ্টা ব্যর্থ হয়।
ওসি তদন্ত মোতালেবের হুমকি প্রদানের ঘটনায় রাজশাহী মহানগর বাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments