ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৪৭৮

প্রকাশ : 09 Dec 2024
ডেঙ্গুতে আরও দুই  জনের মৃত্যু, আক্রান্ত  ৪৭৮

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫৩১ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৫৭ জন ও নারী ২৩৪ জন।


আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২৯২ জন ও নারী ১৮৬ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৬ হাজার ৭০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬১ হাজার ৪৬ জন ও নারী ৩৫ হাজার ৬৬০ জন।

সম্পর্কিত খবর

;