বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ৩২তম পুনর্মিলনী আজ ১৭ ফেব্রুয়ারি শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এই পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী ও সাবেক সভাপতি এ কে আজাদ এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শবনম শেহনাজ চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাইদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আর্থিক প্রতিকূলতার কারণে কোন শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে ‘অরণি-১৮’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফলের জন্য অ্যালামনাইদের কৃতী সন্তানদের ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, আড্ডা, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments