বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজি মশিউর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার বিকালে নাজিরপুর উপজেলার কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫ টার দিকে বশেমুরবিপ্রবি'র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজি মশিউর রহমান রাজিব স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে অটোরিকশায় করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় নাজিরপুরের কবিরাজ বাড়ি এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনিসহ তার স্ত্রী-পুত্র ও অটোচালক গুরুতর আহত হন।
এসময় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বশেমুরবিপ্রবি'র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজি মশিউর রহমান রাজিরের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর অটোচালক রাকিবের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জানাজা ও দোয়া প্রর্থনা করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কিউ. এম. মাহমুদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা সমবেত হয়ে জানাজায় অংশ নেন।
সর্বশেষ, তাঁর(রাজিব) স্ত্রী ও পুত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments