স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের আন্তঃজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাস রুটের সংশোধিত ভাড়াও নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৩ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সরকার ভাড়া সমন্বয়ের প্রজ্ঞাপন জারি করলেও বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। বিশেষ করে দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠে। পরবর্তীতে ২৫ এপ্রিল প্রকাশিত তালিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের নির্দিষ্ট ভাড়া জানানো হয়।
নতুন তালিকা অনুযায়ী, ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। একইভাবে ঢাকা থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সিলেট, বরিশাল, খুলনা এবং টেকনাফসহ বিভিন্ন রুটেও আসনভেদে আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
গাবতলী টার্মিনাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রুটগুলোতেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা থেকে রংপুর, দিনাজপুর, রাজশাহী ও পঞ্চগড় রুটে বাসভাড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। পাশাপাশি কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামও বাড়ানো হয়, যার সরাসরি প্রভাব পড়ে পরিবহন খাতে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মহানগর এলাকায় প্রতি কিলোমিটার বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা পর্যায়ে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে বাসের ন্যূনতম ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ন্যূনতম ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় অনিবার্য হয়ে উঠেছিল। তবে যাত্রীদের স্বস্তির জন্য নির্ধারিত ভাড়া কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments