ডেস্ক রিপোর্ট: এবার বলিউডে শোনা যাবে ভাইরাল গান ‘মানিকে মাগে হিতে’। তাও আবার হিন্দিতে! ‘মানিকে মাগে হিতে’ গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শ্রীলংকার শিল্পী ইয়োহানি ডি সিলভা এবার বলিউডের ছবিতে গাইবেন এই গান।
ইয়োহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় গাওয়া হয়েছে এবং বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে।
কয়েকদিন আগে ওটিটিতে মুক্তি পাওয়া ‘শিদ্দত’ ছবির প্রোমোশনের জন্য গান গেয়েছিলেন ইয়োহানি। তবে এবার আর শুধু প্রোমশনাল গান নয়, বরং ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ই গাইবেন হিন্দিতে।
অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিংয়ের ‘থ্যাঙ্ক গড’ ছবিতেই গান গাইতে চলেছেন ইয়োহানি। সিংহলি ভাষার গান ‘মানিকে মাগে হিতে’র হিন্দি ভার্সনই শোনা যাবে এই সিনেমায়। সিনেমার পরিচালক ইন্দ্রকুমার। হিন্দি গানটি লিখছেন রশ্মি-বিরাগ ও কম্পোজ় করছেন তনিষ্ক বাগচি।
ভূষণকুমার ও ইন্দ্রকুমারের প্রযোজিত এই ছবিতে গানের সুযোগ পেয়ে দারুণ খুশি ইয়োহানি। এ ব্যাপারে তিনি জানান, ভারতের নাগরিকদের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। ভূষণকুমার ও ইন্দ্রকুমারের কাছেও চিরকৃতজ্ঞ থাকব।
কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ইয়োহানি জানিয়েছিলেন, বলিউড সিনেমার ভীষণ ভক্ত আমি। আমার খুব ভাল লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।
এবার সেই ইচ্ছাই পূরণ হচ্ছে জনপ্রিয় এই শিল্পীর।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments