ডেস্ক রিপোর্ট: সিনেমার সুদিন ফেরাতে এবার চলচ্চিত্র প্রযোজনায় আসছে টিএম ফিল্মস। নতুন এ চলচ্চিত্র যাত্রায় নির্মাতা হিসেবে সম্প্রতি জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির নাম ঘোষণার পর এবার দ্বিতীয় নির্মাতার নাম ঘোষণা করলো প্রতিষ্ঠানটি।
টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নি মঙ্গলবার ১ আগষ্ট রাতে ঘোষণা দেন- নন্দিত নির্মাতা তানিম রহমান অংশু নির্মাণ করতে যাচ্ছেন তাদের পরবর্তী আরেকটি চলচ্চিত্র। টিএম কার্যালয়ে দুই নির্মাতাই প্রযোজকের সঙ্গে ধরা দেন এক ফ্রেমে।
বর্ণাঢ্য আয়োজনে দুটি চলচ্চিত্র নিয়েই বিস্তারিত জানাবে টিএম ফিল্মস। সে পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের।
জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে দেশিয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়। সে মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড নায়িকা নারগিস ফাখরিও।
করোনা মহামারীর ফেরে পরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে দেরি হলেও প্রযোজক ফারজানা মুন্নি বলেন, “আমরা জানি, বাংলাদেশের মানুষ চলচ্চিত্রকে কেমন ভালোবাসে। সে ভালোবাসাকে পুঁজি করেই আমরা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য হাতে নিয়েছি।
অংশু এবং রাফি দু’জনই ইতিমধ্যে পরীক্ষিত নির্মাতা হিসেবে বড়পর্দায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। টিএম ফিল্মসে তাদের স্বাগত জানাই। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে।”
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দর্শক নন্দিত চলচ্চিত্র ন’ডরাই নির্মাণের চারবছর পর বড়পর্দার জন্য নির্মাণে আসছেন তানিম রহমান অংশু।
টিএম ফিল্মসের সাথে নতুন এ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আমি টিএম পরিবারেরই অংশ-তাই এ আনন্দের মাত্রা আরও বেশি। আরও তিন বছর আগেই হয়তো ঘোষণাটা আসতো, কিন্তু আমরা করোনা মহামারীর কারণে থমকে ছিলাম। তবে এমন নির্মাণের জন্য এটাই সঠিক এবং দারুণ সময়।”
অন্যদিকে বড়পর্দায় একের পর এক সফল চলচ্চিত্র উপহার দিয়ে ইতিমধ্যেই ‘হিটমেকার’ তকমা জুটেছে রাফির পিঠে।
তিনি বলেন, “গানবাংলার মাধ্যমে ইতিমধ্যেই তারা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমার দৃঢ় বিশ্বাস ফিল্মেরও এবার তেমন কিছুই ঘটতে যাচ্ছে। টিএম ফিল্মসের আগমন বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। তাদের প্রযোজনায় আমার যে চলচ্চিত্রটি আসছে তা আমার ক্যারিয়ারের বেস্ট কিছু একটাই হবে-দর্শকরাও ভয়ংকর সুন্দর একটা অভিজ্ঞতার মুখোমুখি হবেন।”
দুই নির্মাতাই কৃতজ্ঞতা জানান টিএম ফিল্মসের কর্ণধার ‘পাওয়ার কাপল’খ্যাত কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নির প্রতি।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments