সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক) এ.কে.এম.আব্দুল্লাহ-বিন-রশিদ।
তিনি বলেন, তাঁকে (বাবু চেয়ারম্যান) সাময়িক বরখাস্ত করা হয়েছিল। মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। এ বছরের ১৯ ফেব্রুয়ারী হাইকোর্টের একটি রায় হয়েছে। হাইকোর্ট ৬ মাসের জন্য স্ট্যা-অর্ডার দিয়ে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন। এ আদেশ ১৯ ফেব্রুয়ারী থেকেই ছয় মাস কার্যকর হবে বলেও তিনি জানান।
এর আগে গত সোমবার (২৮ জুলাই) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাসুদ রানা স্বাক্ষরিত এক অফিস আদেশে চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকায় ২০২৩ সালের ২০ জুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি হত্যা মামলায় কারাগারে ছিলেন। কারাগারে থেকে জামিনে বের হয়ে তিনি সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। পরে এ বছরের ১৯ ফেব্রুয়ারী আদালত ৬ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ১৯ ফেব্রুয়ারী থেকেই রায়ের ছয় মাস কার্যকর হলে তিন আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, আমরা আজকে একটি চিঠি পেয়েছি। চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন বাবু। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন। সেই রিটে আদালত তাঁকে চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, মাহমুদুল আলম বাবুকে সাধারণত এলাকায় দেখি না। তিনি হয়তো উপজেলা শহরের কোথাও থাকেন।
উল্লেখ্য, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। পরের দিন বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় কারাগারে ছিলেন মাহমুদুল আলম বাবু। তিনি জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments