তাপমাত্রা হ্রাস পেতে পারে।

প্রকাশ : 20 Nov 2022
No Image

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নি¤œচাপে পরিনত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৮ %
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ১৮ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সম্পর্কিত খবর

;