রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ ৮ বছর পরে উৎসবমূখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির বহু কাঙ্খিত ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাউন্সিলে অপর প্রতিদ্বন্ধি প্রার্থীরা সমর্থন দিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মো. শাহ আলম মিঞা উপজেলা বিএনপির সভাপতি ও মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা সাধারণ সম্পাদক এবং মো. ইমরান হোসেন প্রিন্স পৌর বিএনপির সভাপতি ও মো. হাবিবুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রোববার (২০ জুলাই) দিনভর উজিরপুর উপজেলার গুঠিয়ায় বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। উদ্বোধক ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু । বিশেষ বক্তা ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস.সরফুদ্দিন আহমেদ সান্টু,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এদিকে নবনির্বাচিত বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলল শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments