ডেস্ক রিপোর্ট: সিনিয়র সাংবদিক আবদুর রহমান খান মারা গেছেন। গত রাত ২:৩০ মিনিটে লিভারের জটির রোগে আক্রান্ত হয়ে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আবদুর রহমান তিন সন্তানের জনক। তার স্ত্রী লুৎফর নাহার কয়েক বছর আগে মারা গেছেন।
আবদুর রহমান খানের জন্ম বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায় ১৯৫২ সালের ৩০ নভেম্বর। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী আবদুর রহমান খান ১৯৮৩ সালে বাংলাদেশ টাইমস দিয়ে সাংবাদিকতা শুরু করেন।
সাংবাদিক আব্দুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, বৈশাখী টিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
আব্দুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ।
বিএনপি আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তুপ্ত পরিবারবর্গ, এলাকাবাসী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুগবার্তা ডট কমের সম্পাদক সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সুজন।
স্টাফ রিপোর্টার: ঢাকার গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
সব মন্তব্য
No Comments