শিক্ষার্থীদের প্রস্তাবে আলেচনায় রাজি সরকার: আইনমন্ত্রী

প্রকাশ : 18 Jul 2024
শিক্ষার্থীদের প্রস্তাবে আলেচনায় রাজি সরকার: আইনমন্ত্রী

স্টাফ রিপোটার: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটাবিরোধী শিক্ষার্থীদের প্রস্তাবে আলেচনায় রাজি সরকার।আজ ( ১৮ জুলাই) দুপুরে এক ব্রিফিং এ প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের এ সিদ্ধান্তের কথা জা্নিয়েছেন তিনি।
আইনমন্ত্রী ব্রাফিং এ বলেন, উচ্চ আদালত ৭ আগষ্ট রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারন করা হয়েছে তা এগিয়ে এনে ২১ জুলাই করতে আদালতে আবেদন করা হয়েছে। সরকারের আবেদনের কারনে ২১ জুলাই রোববার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবেন।
তিনি আরও জানান, প্রধানমনন্ত্রী সরকারের পক্ষে আলোচনার জন্য আমাকে (আইনমন্ত্রী) ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দ্বায়িত্ব দিয়েছেন।আন্দোলনকারিরা যখন বসবেন, তখনই আমরা বসেত রাজি।তারা যদি আজকে বসতে চান, আমরা আজকেই বসতে রাজি আছি।

সম্পর্কিত খবর

;