চট্টগ্রাম অফিস: নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে চট্টগ্রামের বিভিন্ন দলের সাবেক ও বর্তমান নেতা, বিশিষ্টজন এবং সামাজিক অঙ্গনের প্রায় দেড় হাজার মানুষ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার, ৭ মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ-অভ্যুত্থান হলে এনসিপি চট্টগ্রাম মহানগরের আয়োজনে উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ যোগদান পর্ব শেষ হয়।
এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীনের সভাপতিত্বে ও আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানি, এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জন এবং বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ তাঁর বক্তব্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও জনআকাঙ্ক্ষা পূরণে তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন। নেতারা জানান, এই যোগদানের মধ্য দিয়ে চট্টগ্রামে দলের সাংগঠনিক ভিত্তি ও জনসমর্থন আরও মজবুত হলো।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। যোগদানকারীদের মধ্যে আছেন চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক কর্মী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী। এ ছাড়া এলডিপি, আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের অনেক নেতা-কর্মী পুরোনো বলয় ছেড়ে এনসিপিতে যুক্ত হয়েছেন।
যোগদান প্রসঙ্গে এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, "সারা দেশে এনসিপিতে যোগদানের যে জোয়ার চলছে, তার ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরেও আজ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখসহ প্রায় দেড় হাজার নাগরিক আমাদের সঙ্গে যুক্ত হলেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।"
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments