স্টাফ রিপোর্ট: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় ২৩ জুলাই ২০২৫ ১০টা হতে ১২.১৫টা পর্যন্ত দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৩ জন’কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।
সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রæত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীগণ তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতেই থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। উক্ত বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ ২৩ জুলাই ১০টা হতে ১২.১৫ টা পর্যন্ত র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর পরিচালনায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ১৩ জন সদস্যকে গ্রেফতার করে। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments