বাণীশান্তা ( দাকোপ, খুলনা ) থেকে মো. নূর আলমঃ স্পষ্টতই বোঝা যাচ্ছে বাণীশান্তা হচ্ছে ফসলি জমির উর্বর ভূমি। ফসলির জমি ক্ষতিপূরণ হয়না। এর দাম নির্ধারন করা যায়না। বাণীশান্তায় বালি ফেললে জীবন দূর্বিসহ হবে। বসবাসের অযোগ্য হবে। মানুষের জীবন বিপর্যস্ত হবে ফসলি জমি নষ্ট হবে। এটা আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। যারা এই নীতি বাস্তবায়ন করতে চায় তারাই কুচক্রী মহল তারাই ষড়যন্ত্রকারী। তারা বাংলাদেশের ভালো চায়না। তারাই অন্যায় জিদ ধরে বাণীশান্তায় বালি ফেলার ব্যবস্থা করছে। আমরা এর তীব্র নিন্দা করছি। ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে বাণীশান্তা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাপা সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল একথা বলেন।
সোমবার বিকেল ৩টায় জনসভায় সভাপতিত্ব করেন বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায়। জনসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। জনসভায় বক্তব্য রাখেন বাপা’র কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, আব্দুল করিম কিম, তোফাজ্জেল সোহেল, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, সঞ্জিব মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, সত্যজিৎ গাইন, হিরন্ময় রায়, ইস্রাফিল বয়াতি, কৃষ্ণ পদ মন্ডল, ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রি, কৃষাণী বৈশাখী মন্ডল, বাপা নেতা মোল্লা আল মামুন, শেখ রাসেল, হাছিব সরদার, আবুল কাশেম, কমলা সরকার, সুষ্মিতা মন্ডল প্রমূখ। জনসভায় প্রধান বক্তা শরীফ জামিল বলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারীদের নানা ধরনের ভয়ভীতি, হামলা-মামলা ও নির্যাতনের হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন উপক্ষো করে বন্দর কর্তৃপক্ষ যদি কৃষিজমি রক্ষা আন্দোলনকারীদের উপর কোন ধরনের হামলা-মামলা চালালে সারা বাংলাদেশের তার বিরুদ্ধে গর্জে উঠবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। সভাপতির বক্তব্যে সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায় বলেন দাকোপ উপজেলার সর্বস্তরের মানুষ কৃষিজমি রক্ষায় ঐক্যবদ্ধ। আমরা জীবন দেবো তব্ওু আমাদের কৃষিজমিতে মোংলা বন্দরকে বালি ফেলতে দেবো না। জনসভার আগে প্রধান অতিথি বাপা সভাপতি সুলতানা কামাল বাণীশান্তা-ভোজনখালি বিলের আমন ধানের ক্ষেত সরেজমিন পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
সব মন্তব্য
No Comments