গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নং কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
আজ সকাল ১০টায় দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেশন অনুষ্ঠিত হবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। এ সময় তিনি বলেন, ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ একটি সময় উপযোগী প্রশিক্ষণ। আমরা যদি কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারি, তারাই স্মার্টলি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবে। এতে করে অফিসের সময়ও বাঁচবে। তবে দুই দিনের প্রশিক্ষণে দক্ষ হওয়া সম্ভব নয়। যথাযথ প্রশিক্ষণ শেষে আমাদের অবশ্যই চর্চা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের কাছে ডি-নথি একটি নতুন বিষয় হিসেবে হাজির হয়েছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আরো অনেক কিছুর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। যদিও অনেক জায়গায় ডি-নথি থাকার পরও সাতদিনের কাজ ৭ মাসেও হয় না। তবে আমরা আশাবাদী, পুরোপুরি ডি-নথিতে গেলে সিস্টেমে কিছুটা হলেও পরিবর্তন আসবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়কে মডেলে পরিণত করতে প্রয়োজন দক্ষ জনবল। তারই সহায়ক এই প্রশিক্ষণ কর্মশালা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা পেপারলেস কাজ করবো, দ্রুত কাজ করবো, সময় বাঁচাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও গতিশীল করে তুলতে সময় মতো কাজ করার বিকল্প নেই। আমরা চাই সবাই জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতার মধ্যে আসবে। তবেই উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলা সম্ভব।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার। রিসোর্স পার্সন ছিলেন ইউজিসির স্ট্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স শাখার উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
স্টাফ রিপোর্টার: আগামী ৭ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চ ...
সব মন্তব্য
No Comments