ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাঁদের পরিবারের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত তথ্য জনসম্মুখে প্রকাশ করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাঁদের স্ত্রী বা স্বামীর সম্পদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫—এই দুই সময়ের সম্পদের বিবরণ উল্লেখ রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশিত বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ, ব্যাংক আমানতসহ অন্যান্য আর্থিক তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সরকার মনে করছে, এই পদক্ষেপ জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা জোরদার করবে।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments