উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাকরাল গ্রামের মোঃ নুরুল ইসলাম বেপারীর পুত্র মোঃ নান্টু বেপারীকে এ,এস,আই আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার সদর থানা থেকে গতকাল ২৯ এপ্রিল গভীর রাতে গ্রেপ্তার করে উজিরপুর থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন ওসি তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ তিনি আরো জানান মোঃ নান্টু বেপারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২১ সালের ১৩ অক্টোবর বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ১০ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- করা হয় । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments