মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলা বন্দরের জেটিতে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ ভিড়তে নতুন সরঞ্জাম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরো গতিশীল হবে বলে জানান বন্দরের কর্মকর্তারা। ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মোংলা বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে রাবার ফেন্ডার (শিপ ঢালাই প্লেট সিস্টেম) স্থাপন করা হবে।
এ উপলক্ষে ২৩ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৯ টায় বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজিজ এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ডের ক্যাপ্টেন এম ফিদা হাসান, বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (নৌ) এ এফ এম জাহিদুর রহমান, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স) মো. শওকত আলী, পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, পরিকল্পনা প্রধান মো. জহিরুল হক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মেহেদি, বোর্ড ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মাকরুজ্জামান ও বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল, বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা।
বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে সংযোজন হতে যাওয়া রাবার ফেন্ডারটির ব্যয় ধরা হয়েছে আট কোটি ৫০ লক্ষ ৭১ হাজার টাকা। বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার জানান, এটি সংযোজন হলে জেটিতে নিরাপদ ও নির্বিঘেœ দেশি বিদেশি জাহাজ ভিড়তে পারবে। তিনি আরো জানান, বন্দরের জন্য অত্যাবশকীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের অংশ হিসেবে রাবার ফেন্ডার (শিপ ঢালাই প্লেট সিস্টেম) স্থাপন করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments