ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের একটি বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজির একটি বড় চালান আটক করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরের আটকের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার। এর আগে রবিবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এরশাদুর রহমান ও আখাউড়া রেলয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ওসি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে মাছের খাদ্যের পার্সেলের আড়ালে ভারতীয় আতশবাজি পরিবহন করা হচ্ছে। ট্রেনটি আখাউড়া রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে থামলে পুলিশ পার্সেল বগিতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তায় ৮ হাজার ৯শ প্যাকেট আতশবাজি উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় পার্সেলের বুকিং কপিতে থাকা তথ্য অনুযায়ী আজাদ ও রাসেল মিয়া নামের দুইজন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে আখাউড়া রেলওয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এরশাদুর রহমান বলেন, এই ঘটনায় দুইজনের নামসহ অজ্ঞাত আরো তিন চারজনকে আসামী করা হয়েছে। তাদের নামে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে। রেলপথ ব্যবহার করে কোনো ধরনের অবৈধ মালামাল পরিবহন করা যাবে না। এ বিষয়ে রেল পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments