জাকির হোসেন আজাদী: বৃহত্তর খুলনা সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত (২৩ এপ্রিল ) রবিবার বৃহত্তর খুলনা সমিতি ঢাকার উদ্যোগে সমিতির কার্যালয় সুন্দরবন ভবন, ৭/৩/এ বড়বাগ, মিরপুর-২, ঢাকায় বিকাল ৫ ঘটিকায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকাস্থ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের যে সকল সম্মানিত সদস্য এবার ঢাকায় ঈদ করেছেন তাদের মধ্যে অনেকেই উক্ত অনুষ্ঠানে মিলিত হয়ে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজাসহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে সাবেক সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী সদস্য কাজী সিদ্দিকুর রহমান, মাহাতাব হোসেন মনি, মো: মনির হোসেন, সমিতির জীবন সদস্য গুহ উত্তম কুমার, দিলীপ কুমার অধিকারী, ওয়ালিউল ইসলাম মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেখ মোয়াজ্জেম হোসেন, কাজী সিদ্দকুর রহমান, দিলীপ কুমার অধিকারী, মাহাতাব হোসেন মনি প্রমুখ। বক্তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এদিন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাহবুবা বানু সমিতির জীবন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন। উপস্থিত সদস্যরা তাকে ধন্যবাদ জানান।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments