স্টাফ রিপোর্টার: খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং ব্যবস্থা বিশ্লেষণ, নীতিগত বাস্তবতা অনুধাবন, সংশ্লিষ্ট অংশীজন চিহ্নিতকরণ এবং সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের ৪৪টি দেশে ইতোমধ্যে এ ধরনের লেবেলিং ব্যবস্থা চালু হয়েছে, যার মধ্যে ১০টি দেশে এটি বাধ্যতামূলক। এতে ভোক্তাদের খাদ্য নির্বাচনে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কমেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত চিনি, লবণ ও ট্রান্স-ফ্যাটযুক্ত প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণের ফলে ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতাসহ অসংক্রামক রোগ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই এসব রোগে ঘটে।
বিশেষজ্ঞরা আরও বলেন, প্যাকেটজাত খাদ্যের পেছনের জটিল পুষ্টি তথ্য সাধারণ ভোক্তাদের জন্য বোঝা কঠিন। তাই মোড়কের সামনের অংশে সহজ ও স্পষ্ট সতর্কতামূলক লেবেল চালু করা হলে ভোক্তারা স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে পারবেন।
কর্মশালায় বিভিন্ন গবেষক, নীতিনির্ধারক, সাংবাদিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। দলীয় আলোচনার মাধ্যমে অংশীজন বিশ্লেষণ, নীতিগত কৌশল এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments