বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর ব্রিজের পাশে একটি ড্রেনের মধ্য থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে এ অস্ত্রের চালান টি উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান জানান গোপন সংবাদে জানতে পারি, অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর ব্রিজের উপর অবস্থান করছে। এমন সংবাদে নিজে আইসিপি ক্যাম্পের একটি টহল দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ২টি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments