ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে রিয়াদ সিজন মাতাচ্ছেন বাংলাদেশি তারকা ডিজে তুরিন। বাংলাদেশি গানের সুরে ও তালে প্রতিদিনই লাখো দর্শক শ্রোতাদের মাতিয়ে নজর কেড়েছেন এ তরুণী। চারদিনব্যাপী এ উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশি অন্যান্য তারকারাও।
তুরিন জানান, শ্রোতা ও দর্শকদের চাহিদার কারণে প্রতিদিন দু’বার মঞ্চে পারফর্ম করতে হচ্ছে তাকে। প্রায় দশ লাখ প্রবাসীর উপস্থিতিতে দেশের ফোক রক ও জনপ্রিয় ধারার গানের সুরে ও তালে মূর্ছনা ছড়াচ্ছেন তিনি।
ছোটবেলা থেকেই তুরিন মডেল হয়েছেন অসংখ্য বিজ্ঞাপনে। ২০১৮ সালে মিস কালচার ট্যুরিজম বিউটি পেজেন্টের মধ্য দিয়ে ফের আলোচনায় আসেন তিনি। দেশের বড় বড় ব্র্যান্ডের সাথে মডেলিং করেছেন। অভিনয় করেছেন বেশকিছু টেলিভিশন নাটকেও। চলতি বছর অনন্য মামুন পরিচালিত মেক আপ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। তবে, সবকিছু ছাপিয়ে তুরিন ডিজে ক্যারিয়ারকেই সামনে এগিয়ে রাখছেন।
ডিজে হিসেবেও যে দর্শক ও শ্রোতাদের তুমুল ভালোবাসা অর্জন করা যায় তার সাক্ষ্য বহন করছেন ডিজে তুরিন। নিয়মিতই দেশের করপোরেট আয়োজনগুলোতে পারফর্ম করছেন তিনি।
প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল শো’তে পারফর্মের অভিজ্ঞতাও হয়ে গেল রিয়াদ সিজনে অংশ নিয়ে। গত ১১ নভেম্বর থেকে নিয়মিতই রিয়াদের স্টেজে পারফর্ম করছেন তিনি। লাখো মানুষ তার ডিজের তালে নাচছেন। তুরিনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দর্শকের হর্ষধ্বনী ও তুরিন তুরিন বলে মঞ্চে স্বাগত জানানোর দৃশ্যও।
তুরিন বলেন, “বাংলাদেশে নিয়মিতই করপোরেট শো করছি। কিন্তু সৌদি আরবে এসে অভূতপূর্ব এ আয়োজনে এত দারুণ অডিয়েন্স কখনো পাইনি। দেশের বাইরে থাকা মানুষগুলো দেশের গানের সুরে ও তালে যেভাবে আনন্দে নেচে-গেয়ে উৎসব উদযাপন করছেন তাতে অবদান রাখতে পারছি এটি আনন্দের ও সম্মানের। সবার ভালোবাসা পাচ্ছি। গতকালও দশ লাখ অডিয়েন্স ছিল। আজ হয়তো আরও বাড়বে। দারুণ অভিজ্ঞতা।”
মাত্র তিনবছরের ক্যারিয়ারে এমন জনপ্রিয়তার রহস্য কিছুটা উন্মোচন করলেন তুরিন। “পারফর্মেন্স ছাড়াও এর আরেকটা কারণ আমার গ্ল্যামার ও আউটফিট। প্রতিটি শো’তেই আমি নতুনভাবে হাজির হই। ব্র্যান্ড ও শো’র থিমের সাথে মিল রেখে পোশাক চয়েজ করি। সৌদিতে লেহেঙ্গা পরছি। লাল সবুজ প্রাধান্য পাচ্ছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে।”
সৌদি সরকারের ২০৩০ ভিশনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেশ কয়েক বছর ধরে রিয়াদ সিজন অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের রিয়াদ সিজনে অংশ নিয়েছে সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, ইউথোপিয়া, উগান্ডা, ইয়েমেন, সুদান, মিশরসহ মোট ১৪টি দেশ।
বাংলাদেশের পারফর্মেন্সের আজ শেষদিনে মূল আকর্ষণ হিসেবে থাকছেন আসিফ আকবর।
সৌদি আরবের রিয়াদে ডিজে তুরিন ইসলাম Dj Turin Islam In Riyadh Saudi Arabia #انسجام_عالمي#Global_h.mp4
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড কিংবা শ্মশানঘাট—মানুষের ভিড় যেখানে, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়ানো এক নারীর মুখ বহুদিন ধরেই পরিচিত। জীর্ণ শাড়ি গায়ে, আপনমনে কখনো লো ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বর্ণিল আয়োজন শেষে শনিবার রাতে পালে দে ফেস্টিভ্যালে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় চমক দেখাল নেপাল। প্রথমবারের মতো কোন ...
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
সব মন্তব্য
No Comments