ডেস্ক রিপোর্ট: হকার পুনর্বাসন খাতে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা ব্যয়ের কোনো স্বচ্ছ হিসাব জনসম্মুখে প্রকাশ না করা এবং দিনমজুর হকারদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ ব্যতিরেকে চলমান হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছে ঢাকার গুলিস্তান এলাকার সাধারণ হকাররা।
আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে হকার উচ্ছেদের নামে গণগ্রেফতার, ভাঙচুর, আটক ও লুটতরাজের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গুলিস্তান এলাকায় বিক্ষোভ করে সাধারণ হকারবৃন্দ। এসময় হকার পুনর্বাসনে বিগত বছরগুলোতে ব্যয় হওয়া রাষ্ট্রীয় অর্থের স্বচ্ছ হিসাব জনসম্মুখে প্রকাশ এবং পুনর্বাসন ছাড়া কোনো ধরনের উচ্ছেদ না করার দাবি জানানো হয়।
হকারদের বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবিরের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, হকারনেতা আবুল কালাম আজাদ, হযরত আলী, জসিম উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে আগামীকাল ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার, বেলা সাড়ে ১১টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
সব মন্তব্য
No Comments