কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাথী আক্তার (১৭) নামের এক নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত সাথীর পিতা হারুন সরদার বাদি হয়ে মাহিপুর থানায় একটি মামলা করেছে। পুলিশ ওইরাতে স্বামী জাহিদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে নববধুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নববধূর পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে মাত্র দেড় মাস আগে সাথী আক্তার ও জাহিদুল ইসলামের বিয়ে হয়। এর পর কাজের সুবাদে তার কুয়াকাটায় এসে পাঞ্জুপাড়া এলাকায় সুমন সিকদারের বাসা ভাড়া নেয়। সেখানে বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। বৃহস্পতিবার রাতে সাথী ফ্যানের আংটার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে মৃত্যুর আগে একটি সুসাইড নোট লিখে গেছেন। মৃত সাথী উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে। এছাড়া পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের সেলিম হাওলাদারের পুত্র জাহিদুল ইসলাম। পেশায় একজন ইলেকট্রিন মেকানিক বলে জানা গেছে।
মৃত সাথীর পিতা হারুন সরদার সাংবাদিকদের বলেন, বিয়ের কিছু দিন যেতে না যেতেই জাহিদুল তার মেয়েকে বিনা কারনে অত্যাচার করতো।
মহিপুর থানার ওসি মো.মনিরুľামান বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত নববধুর স্বামী জাহিদুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments