মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখান ইছাপুরায় সি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামী মোঃ আল ইসলাম হাওলাদার (৪২) ও রুহুল আমিন হাওলাদারকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে সিরাজদিখান থানার এসআই মোহাম্মদ ইমরান খানের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ৪৪৭/৪৪৮/৪২৭/৫০৬ ধারার মামলা রয়েছে। মামলা নং-২১৯।
আল ইসলাম হাওলাদার (৪২) ইছাপুরা গ্রামের মৃত ওহাব হাওলাদারের ছেলে এবং রুহুল আমিন হাওলাদার (৩৬) একই গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
জানা গেছে, ইছাপুরা গ্রামের মোঃ ফজল হাওলাদারের ছেলে টগর আহম্মেদ বাবু ২০২০ সালে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীদের বিরুদ্ধে মামলা করেছেন।
সিরাজদিখান থানার ওসি মোঃ বোরহান উদ্দিন যুগবার্তাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments