স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে এর আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, শুদ্ধাচার হলো কথা দিয়ে কথা রাখা, যার যার কাজ সঠিকভাবে পালন করা, যখন যেখানে যাওয়ার কথা সেখানে সঠিক সময়ে যাওয়া ও মিথ্যা না বলা বা বিশৃঙ্খলা সৃষ্ট না করা। আমরা যদি সবাই এসব মেনে চলে নিজেদের পাশাপাশি আমাদের এ বিশ্ববিদ্যালয়ও আরো এগিয়ে যাবে।
প্রশিক্ষাণ কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েলর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সঞ্চালনা করেন বঙ্গবন্ধু রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার ও সভাপতিত্ব করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানু।
ডেস্ক রিপোর্ট: জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া বিপুল সংখ্যক মামলার অধিকাংশই এখনো তদন্ত পর্যায়ে আটকে আছে, যা নিয়ে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ। প্রায় দুই বছর পেরিয়ে ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“২৭ এপ্রিল ২০২৬। শেরে বাংলা এ কে ...
স্টাফ রিপোর্টার: খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এ আয়োজন কর ...
স্টাফ রিপোর্টার: সচিবালয়ে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উপস্থাপ ...
সব মন্তব্য
No Comments